শোক
হাজি শের আলীবিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি হাজি মো. শের আলী (৮৫) গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশাহ আহমদ আলীনিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সভাপতি শাহ মো. আহাদ আলীর বাবা ব্যবসায়ী শাহ আহমদ আলী (৫৬) হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন) তাঁর মৃত্যুতে নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শামীম আলম দীপেন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। নুরজাহান বেগমবাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লার মা নুরজাহান বেগম (৭৫) গত বুধবার শহরের নবাবপাড়া এলাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। পটুয়াখালী অফিস।