শোক
মুক্তিযোদ্ধা আবদুস ছামাদসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মিয়া (৭০) গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে সরকারি আকবর আলী কলেজমাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি বাঁখুয়া কবরস্থানে দাফন করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিস্নিগ্ধা হকসাবেক সাংসদ স্নিগ্ধা হক (৬৫) গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকালে সাতক্ষীরা শহরে শহীদ আবদুর রাজ্জাক পার্কে জানাজা শেষে তাঁর মরদেহ সুলতানপুরের বাড়িসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। ওয়াহেদ আলী মুন্সিশেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সিটপাড়া এলাকার বাসিন্দা আলহাজ ওয়াহেদ আলী মুন্সি (৮৫) বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার সন্তান রেখে গেছেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।