শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মোহাম্মদ আলীবাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক উপপরিচালক তারেক মোহাম্মদ আলী গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।জহিরুল ইসলাম মোল্লাব্যবসায়ী ও ষাটের দশকের ফুটবলার জহিরুল ইসলাম মোল্লা (৮৩) গতকাল শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকালে জানাজা শেষে তাঁকে ভোলা শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি অভিনেতা সাঈদ বাবুর বাবা। বিজ্ঞপ্তি।