শোক
সালমা রশিদবিশিষ্ট ব্যবসায়ী এ টি এম জাফর আহম্মেদের স্ত্রী সালমা রশিদ আহম্মেদ গত রোববার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর কুলখানি আগামীকাল বুধবার মাগরিবের নামাজের পর বনানী কবরস্থানসংলগ্ন খানকায়ে সিরাজিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা মোকছেদ আলীজয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী (৬৩) গত রোববার মঙ্গলবাড়ী বাজারের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে উপজেলার জিতারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।