শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমদাদ উল হককিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ, রোটারি বাংলাদেশের সাবেক জেলা গভর্নর ইমদাদ উল হক (৬৮) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরহুমের কুলখানি অফিসার্স কার্যালয়ে আগামী ১০ জুন আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। রহমত উল্লাহবিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ রহমত উল্লাহ গত সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজি-উন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর পুরানা পল্টন জামে মসজিদে প্রথম জানাজা এবং পরে ডেমরার পাইটিতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ সেখানকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।রানু পারভীনরানু পারভীন খুরশিদ গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। তাঁর মরদেহ টাঙ্গাইলের কেন্দ্রীয় গোরস্থানে গতকাল বাদ মাগরিব দাফন করা হয়। তিনি চাঁদপুরের আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ এ বি সিদ্দিকির মেয়ে। বিজ্ঞপ্তি।শাহ কুতুবউদ্দিন আহমদসিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদের সাবেক মুয়াজ্জিন শাহ কুতুবউদ্দিন আহমদ (৯৫) গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ দরগাহ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।