শোক
আবদুর রহমান ভুঁইয়া
আবদুর রহমান ভুঁইয়া (৮২) ৫ এপ্রিল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে একই দিন বাদ এশা বনানীর ঢাকা সেনানিবাস কবরস্থানে তাঁর পুত্র লে. কমান্ডার এম ইনাম-উস-সালামের কবরে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর বনানী ডিওএইচএসের কমিউনিটি সেন্টারে তাঁর রুহের মাগফিরাত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আবদুর রহমান ভুঁইয়া ১৯৩২ সালের ১৮ অক্টোবর ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
কাজী গোলাম মোহাম্মদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজধানীর ইস্কাটনের কাজী গোলাম মোহাম্মদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।