শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুন্নেসা খাতুনশিক্ষাবিদ আজিজুন্নেসা খাতুন (৯০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি ১৯৪৫ সালে সম্মান ও ১৯৪৬ সালে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৪৮ সালে আনন্দময়ী বালিকা বিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি একাধিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। ২০০১ সালে ‘উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস’ তাঁকে রত্নগর্ভা উপাধি দেয়। বিজ্ঞপ্তি।গাজী আহমদ নবীচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের বাবা গাজী আহমদ নবী (৮০) গতকাল বুধবার নগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পটিয়া এয়াকুবদণ্ডী উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।