শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশিদ আহাম্মদচট্টগ্রামের মিরসরাই উপজেলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি রশিদ আহাম্মদ (৭০) গতকাল শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে মধ্যম তালবাড়িয়ায় দাফন করা হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন খাঁন (৭০) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।