শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির হোসেন চৌধুরীফেনীর ফুলগাজী উপজেলার বৈরাগপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আমির হোসেন চৌধুরী (৬০) গতকাল রোববার সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী। মোশাররফ হোসেন ময়মনসিংহ আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক পিপি কাজী মোশাররফ হোসেন (৭৩) গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাল মঙ্গলবার জানাজা শেষে পৈতৃক বাড়ি নান্দাইল পৌর শহরের কাজীবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।—নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।মমতাজ বেগমচট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের শাশুড়ি মমতাজ বেগম (৬৫) গতকাল রোববার বিকেলে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে নগরের উত্তর পাহাড়তলীর নিউ মনসুরাবাদ মোস্তফা হাকিম কেজি স্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।