শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল বাতেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজরিত দরিরামপুর হাইস্কুলের (নজরুল একাডেমী) জ্যেষ্ঠ শিক্ষক আবদুল বাতেন (৫০) গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল জানাজা শেষে উপজেলা রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিইফফাত আরা ফরিদাবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্ত্রী ইফফাত আরা ফরিদা (৬৮) গত রোববার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। নূরুল হুদাঅবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূরুল হুদা (৭০) গত রোববার রাত একটা ২০ মিনিটে লালমনিরহাট জেলা শহরের আপনপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি যকৃতের ক্যানসারে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নূরুল হুদা এটিএন বাংলা ও যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের বাবা। লালমনিরহাট প্রতিনিধিফিরোজা বেগমমিসেস ফিরোজা বেগম (৬৫) গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর সোনাপুরের রয়েল হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফনের কথা। ফিরোজা বেগম দৈনিক আমাদের সময়-এর নোয়াখালী প্রতিনিধি নিজামউদ্দিন পিন্টুর মা। নোয়াখালী অফিস