শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরুন নাহার চৌধুরীকবি ও ঔপন্যাসিক মেহেরুন নাহার চৌধুরী (৭০) গত সোমবার রাতে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকার বাসাবোর কদমতলা সংসদ বালুর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। মরহুমার বড় ছেলে জাকারিয়া কাজল দৈনিক ইনকিলাব-এর নগর সম্পাদক। বিজ্ঞপ্তি। নারু গোপাল রায়এলজিইডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও ময়মনসিংহ শহরের নওমহল এলাকার বাসিন্দা নারু গোপাল দত্ত (৬০) গত সোমবার রাত সাড়ে ১০টায় হূদেরাগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন। তাঁর শেষকৃত্য ময়মনসিংহ পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। নারু গোপাল দত্ত ভোরের কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধি মজুমদার প্রবালের ভগ্নিপতি। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।মোহাম্মদ মুতরিবসুফি সাধক হজরত শাহ ফকির মোহাম্মদ মুতরিব (র.) গতকাল মঙ্গলবার ভোর সোয়া চারটায় কুমিল্লা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আশেকান, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ জুমা কুমিল্লার বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে মো. জাহিদ লতিফ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।