শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদজামালপুরের সরিষাবাড়ী উপজেলার গাছ বয়ড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৬০) গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।হেনা বেগমরাজধানীর সবুজবাগ থানার উত্তর মান্ডা-বড়পাড়ার বাসিন্দা সমাজসেবী হেনা বেগম (৬৮) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি মান্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলমাস হোসেনের মা। বিজ্ঞপ্তি।