শোক
মুক্তিযোদ্ধা নাজিরুল হকএকাত্তরের রণাঙ্গনের লড়াকু সেনা মুক্তিযোদ্ধা নাজিরুল হক কমল গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লার বিষ্ণুপুর মৌলভীপাড়ার ল্যাংটা দরবেশবাড়ির ছেলে। ওই দিন বাদ আছর বিষ্ণুপুর মৌলভীপাড়ার জামে মসজিদের সামনে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর ছেলে সামির আল হক ফিন্যানশিয়াল এক্সপ্রেসে কর্মরত। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা আব্বাস মিয়াব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আব্বাস মিয়া (৬০) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পরদিন বৃহস্পতিবার জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।