শোক
এস আর মীর্জামুক্তিযুদ্ধকালে যুবশিবিরের মহা-পরিচালক ও বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উইং কমান্ডার (অব.) এস আর (সাইদুর রহমান) মীর্জা (৮৩) গতকাল কানাডায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।শাহজালাল শরীফবরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. শাহজালাল শরীফ (৬৫) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।আবদুল খালেকপুষ্টিবিজ্ঞানী ও বিসিএসআইআরের সাবেক পরিচালক আবদুল খালেক (৭২) গত বৃহস্পতিবার হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি মসজিদে প্রথম ও মানিকগঞ্জের শিবালয়ের ধামধারা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ নূরুল করিমঅধ্যাপক মোহাম্মদ নূরুল করিম (৬০) গত বুধবার রাতে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরদিন ঢাকার বারিধারা ডিওএইচএসে প্রথম এবং চট্টগ্রামের হাটহাজারী মাদারশাহে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তিনি কণ্ঠশিল্পী ও ডেইলি স্টার পত্রিকার স্টার ক্যাম্পাস ম্যাগাজিনের সম্পাদক এলিটা করিমের বাবা। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা ফরমান আলীবিডিআরের অবসরপ্রাপ্ত সুবেদার মুক্তিযোদ্ধা মো. ফরমান আলী (৬৫) গত শুক্রবার দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহরের ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়েছে। দিনাজপুর অফিস।