শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেবুন নাহারজাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক কামাল উদ্দিন সবুজের মা জেবুন নাহার (৭০) গতকাল সোমবার বেলা তিনটায় নগরের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্বামী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ জেবুন নাহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাসস।অসিত কুমার বসুফরিদপুর সদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অসিত কুমার বসু গতকাল সোমবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। অসিত কুমার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। অসিত কুমার প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসুর বড় ভাই। বিজ্ঞপ্তি।