শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আবদুল ওহাবরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এম আবদুল ওহাব (৫৯) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। ইদ্রিস আলী শেখগোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বাবা মো. ইদ্রিস আলী শেখ (৬১) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।