শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহেদ আজগর চৌধুরী শেজাদ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি জাহেদ আজগর চৌধুরী (৭২) গতকাল বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি। ওস্তাদ কামরুজ্জামান মনিতবলাশিল্পী ওস্তাদ কামরুজ্জামান মনি (৮৫) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি ভারতের রামপুরে ওস্তাদ শওকত আলী খান কাদরীর কাছ থেকেও তবলায় তালিম নেন। তিনি সংগীত মহাবিদ্যালয়, নজরুল একাডেমি, আলতাফ মাহমুদ সংগীত বিদ্যায়তনে তবলার শিক্ষক ছিলেন। তিনি ১৯৭২ সালে ‘তবলা শিক্ষালয়’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রেডিও, টেলিভিশনে বহু বছর তিনি তবলা শিক্ষা পরিচালনা করেছেন। ‘তবলা বিজ্ঞান’ নামে তাঁর একটি বই আছে। বিজ্ঞপ্তি।জেবুন্নেছা পারভীনযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জেবুন্নেছা পারভীন (৫২) গতকাল বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি।