শোক
নজরুল ইসলামসাবেক সচিব মো. নজরুল ইসলাম (৭৮) গত বুধবার বেলজিয়ামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাল রোববার তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ জোহর উত্তরার ৪ নম্বর সেক্টরের মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মো. আবুল কালামঅপারেশন কুয়েত পুনর্গঠন-২, বাংলাদেশ মিলি-টারি কন্টিনজেন্টে কর্মরত করপোরাল (এসএমটি) মো. আবুল কালাম গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আবুল কালাম গত ২১ মার্চ ওই কন্টিনজেন্টের সঙ্গে কুয়েতে যান। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ দেশে এনে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। আইএসপিআর। রমা সাহাদৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার নীতিশ সাহার মা রমা সাহা (৭৮) গত বৃহস্পতিবার কুমিল্লা শহরের একটি হাসপাতালে পরলোকগমন করেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার শহরের ঠাকুরপাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি প্রখ্যাত সুরকার সত্য সাহার বোন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশাহেদা বেগমবরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাংসদ গোলাম সবুরের মা শাহেদা বেগম (৯৫) গতকাল শুক্রবার ঢাকার নিউ ইস্কাটন রোডের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা মোহাম্মদ লোকমানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষক মোহাম্মদ লোকমান (৭০) গতকাল শুক্রবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাসের প্রধান ছিলেন। আজ ফেনী জেলার ফুলগাজীর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।