শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোস্তম আলী দেওয়ানভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. রোস্তম আলী দেওয়ান (৯৬) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে রৌমারীর চাক্তাবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম।মেরিয়্যান টিরিজাহলিক্রস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার মেরিয়্যান টিরিজা, সিএসসি (৭৫) গতকাল শনিবার ফ্রান্সের ল্যাঁমা শহরে স্থানীয় সময় সকাল সাতটায় মারা গেছেন। সিস্টার মেরিয়্যান ১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত হলিক্রস কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হলিক্রস গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন। বিজ্ঞপ্তি।মদন মোহন গোস্বামীটাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং এলাসিন নাসিমুন নেসা গার্লস হাইস্কুল ও মওলানা ভাসানী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মদন মোহন গোস্বামী (৯৫) গত ১৭ জুন হিংগানগরে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনি রেখে গেছেন। আগামীকাল সোমবার দুপুরে তাঁর নিজ বাসভবনে শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। বাসস।