শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েকাতুল ইসলামইস্টার্ন গ্রুপের চেয়ারম্যান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এর উদ্যোক্তা পরিচালক এ কে এম সায়েকাতুল ইসলাম (৮৯) গত রোববার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বাদ ফজর ফার্মগেটের বায়তুল শরফ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ এলাকা পাবনা ও ঈশ্বরদীতেও তাঁর জানাজা হওয়ার কথা। মালয়েশিয়ার অনারারি কনস্যুলার দাতু এ কে এম শহিদুল ইসলাম মরহুমের ছেলে। বিজ্ঞপ্তি।আমির আলী চৌধুরীহবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমির আলী চৌধুরী গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। কয়েকদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ বলাকিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ৯ জুন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। হবিগঞ্জ প্রতিনিধি।সিরাজুল ইসলামঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মুহম্মদ সিরাজুল ইসলাম (৬৫) ২৬ জুন রোববার রাত ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডায়াবেটিস, হূদেরাগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের মরদেহ গতকাল আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোকপ্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।