শোক
আব্দুস সাত্তার চৌধুরীজয়পুরহাটের পাঁচবিবির বাসিন্দা আব্দুস সাত্তার চৌধুরী (৬৮) সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি ভোরের কাগজ-এর পাঁচবিবি প্রতিনিধি সুমন চৌধুরীর বাবা। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিউলফাতুন নেছারাজবাড়ীর সদর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা উলফাতুন নেছা (৮০) সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক সংবাদ, রেডিও টুডে ও বাংলাভিশনের রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের বোন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।খাদিজা খাতুননীলফামারীর আইনজীবী মরহুম মতিয়ার রহমান চৌধুরীর স্ত্রী খাদিজা খাতুন (৯৫) গতকাল মঙ্গলবার শহরের উকিলপাড়া মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুল হাসানের মা। নীলফামারী প্রতিনিধি।