শোক
শহিদুজ্জামানসাবেক ব্যাংক কর্মকর্তা ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের বাসিন্দা মো. শহিদুজ্জামান (৬৬) গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সমকাল-এর সাদুল্যাপুর প্রতিনিধি শাহজাহান সোহেলের বাবা। গাইবান্ধা প্রতিনিধি।করুন কুমার দেবমুক্তিযোদ্ধা ও লাকসাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি করুন কুমার দেব রায় (৬৬) গত শুক্রবার রাতে ঢাকার জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে লাকসাম মহাশ্মশানে তাঁর শব দাহ করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। মৃত্যুবার্ষিকীঅধ্যাপক আবদুল কাদেরবিশিষ্ট শিক্ষাবিদ এবং মাসিক কমপিউটার জগৎ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল কাদেরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসভবনে আজ বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কমপিউটার জগৎ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।গৌরপদ অধিকারীঢাকার আজাদ ও দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় এবং ফরিদপুর জেলা ফুটবল দলের সদস্য গৌরপদ অধিকারীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ তাঁর নিজ বাসভবন রাজবাড়ির কালুখালী উপজেলা সদরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।