শোক
কাউছার হোসেন সরদার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা কাউছার হোসেন সরদার (৫৩) গত বুধবার রাতে শহরের আমলাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ গালর্স স্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। কাউছার সরদারের মৃত্যুতে বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
মৃত্যুবার্ষিকী
চৌধুরী খুরশীদ আলম
বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও খিলগাঁও উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ভাষাসৈনিক চৌধুরী খুরশীদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
চেহলাম
হাজি বদরুদ্দোজা
বিশিষ্ট সমাজসেবী হাজি এস এম বদরুদ্দোজার চেহলাম আজ ১১ এপ্রিল। এ উপলক্ষে আজ বাদ জুমা ২৭৮ পশ্চিম রামপুরার মরহুমের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের যোগদানের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এস এম বদরুদ্দোজা সাংবাদিক মনিরুল ইসলামের বাবা। তিনি গত ৬ মার্চ ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।