শোক
আশরাফুল ইসলামমুক্তিযোদ্ধা ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন টি এ এম আশরাফুল ইসলাম (৭১) গতকাল সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর বিমানবাহিনীর ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। আশরাফুল ইসলাম ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে ৫ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। আইএসপিআর।শারমিনা রেশমিনকক্সবাজারের রামু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরিবেশ বাঁচাও আন্দোলন জেলা শাখার সভাপতি অধ্যাপক শারমিনা রেশমিন (৪৭) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।