শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সী আবু বাকারনড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী আবু বাকার (৮৯) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গত সোমবার জঙ্গলগ্রাম এতিমখানা ও মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নড়াইল প্রতিনিধি।মেরিয়ান টিরিজাহলি ক্রস কলেজের সাবেক অধ্যক্ষ সিস্টার মেরিয়ান টিরি-জারের মরদেহ আজ বুধবার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হলি ক্রস কলেজ অডিটরিয়ামে সবার জন্য উন্মুক্ত রাখা হবে। বেলা ১১টার দিকে তেজগাঁও গির্জায় সিস্টারের উদ্দেশে খ্রিষ্টযাগ (ধর্মীয় অনুষ্ঠান) উৎসর্গ করা হবে। বেলা একটার সময় তাঁর মরদেহ সমাহিত করার জন্য ভাদুন, গাজীপুর নিয়ে যাওয়া হবে। বিজ্ঞপ্তি।