শোক
মুক্তিযোদ্ধা শামসুল হক সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের প্রথম সভাপতি মুহাম্মদ শামসুল হক (৬৫) গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সুনামগঞ্জ প্রতিনিধিরাবেয়া খাতুনচুয়াডাঙ্গা-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ প্রয়াত সহিদুল ইসলাম বিশ্বাস ও জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাসের মা রাবেয়া খাতুন (৮৫) গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল নয়টায় পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধিসুলতানা আয়েশা রউফসাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্ত্রী সুলতানা আয়েশা রউফ (৬৭) গত ৫ জুলাই কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজা আজ শুক্রবার বাদ জুমা মহাখালী গাউসুল আজম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।