শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকমল হোসেনরংপুর টেবিল টেনিস সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আকমল হোসেন (৮০) গতকাল শুক্রবার শহরের মুন্সিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাবেক এই কৃতী খেলোয়াড় জাতীয় টেবিল টেনিস ফেডারেশনের প্রতিষ্ঠাতা সহসভাপতিও ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর।আবু বক্কর সিদ্দিকবাগেরহাট শহরের খারদ্বারের বাসিন্দা ব্যবসায়ী কাজী আবু বক্কর সিদ্দিক গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি ষাটের দশকে বাগেরহাট পৌরসভার ওয়ার্ড কমিশনার ছিলেন। বাগেরহাট প্রতিনিধি।গজেন্দ্র নাথ মণ্ডলসিরাজগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ গজেন্দ্র নাথ মণ্ডল (৮৬) গতকাল শুক্রবার শহরের এস এস রোডের নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনটিভির সাংবাদিক অসীম মণ্ডলের বাবা। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।