শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীমুক্তিযোদ্ধা ও জনতা ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. ইদ্রিস আলী গত শনিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা ছবির উদ্দিনসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ছবির উদ্দিন (৭০) গত শনিবার তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা আবুল খায়েরব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদ্বার গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল খায়ের (৬৫) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।হাজেরা বেগমনোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপুর মা হাজেরা বেগম (৯০) গতকাল রোববার শহরের বাবুপুর এলাকার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নোয়াখালী অফিস।সুরুজ আলী নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুরুজ আলী গত শনিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎ সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সামনে জানাজা শেষে গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের ব্রাহ্মন্দী গ্রামে তাঁর লাশ দাফন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।