শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশফাকুর রহমানকুমিল্লা শহরের কান্দিরপাড়ের ব্যবসায়ী মো. আশফাকুর রহমান (৩১) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। ওই দিনই কুমিল্লার ছোটরায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আশফাকুর রহমান ১৯৯৫ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসিতে বোর্ডের মেধা তালিকায় অষ্টাদশ স্থান পেয়েছিলেন। মরহুমের আত্মার শান্তি কামনায় জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে কাল শুক্রবার স্কুল মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আব্বাস আলীনীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্বাস আলী (৬০) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। নীলফামারী প্রতিনিধি।