শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা আমিনসাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় বোন ও মরহুম ব্যারিস্টার বদরুল আমিনের স্ত্রী ফরিদা আমিন (৭৩) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী গোরস্থানে দাফন করার কথা রয়েছে। ফরিদপুর অফিসতন্ময় ঘোষচট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) প্রকৌশল অনুষদের তৃতীয় বর্ষের পঞ্চম ব্যাচের মেধাবী শিক্ষার্থী তন্ময় ঘোষ (তূর্য্য) গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর এ অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহপাঠীরা। তাঁরা তন্ময়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।