শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা হকনীলফামারী শহরের শাহীপাড়ার বাসিন্দা জাহানারা হক (৭২) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।হাসেম উদ্দিন আহম্মেদমুক্তিযোদ্ধা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হাসেম উদ্দিন আহম্মেদ (৮১) গত বৃহস্পতিবার মাঝিয়াকান্দির নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।