শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল হোসেন খানঝালকাঠির সদর উপজেলার শেখের হাই ইউনিয়নের শিরযুগ গ্রামের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী আবুল হোসেন খান গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল ঢাকায় তাঁর প্রথম ও দ্বিতীয় জানাজা হয়। আজ শিরযুগে তৃতীয় দফা জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ সোলায়মানআনসার ও ভিডিপি বাহিনীর সাবেক পরিচালক মোহাম্মদ সোলায়মান (৭৬) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার জানাজা শেষে তাঁর মরদেহ মরচুয়ারিতে রাখা হয়েছে। বড় ছেলে বিদেশ থেকে আসার পর আজ রোববার তাঁর লাশ দাফন করা হবে। তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের শ্বশুর। বিজ্ঞপ্তি।আবদুল মান্নানবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রথম মহাসচিব প্রকৌশলী এ কে এম আবদুল মান্নান গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। কাল সোমবার রাজধানীর ইন্দিরা রোডে মরহুমের নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সুধীন্দ্র বিজয় দাশসিলেটের প্রবীণ সাংবাদিক ও ইতিহাসবিদ সুধীন্দ্র বিজয় দাশ (৭৯) গতকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৬৫ সালে সাংবাদিকতা পেশায় জড়িত হন। পেশাগত জীবনে তিনি ইস্টার্ন হেরাল্ড, সাপ্তাহিক যুগভেরী, বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। আজ রোববার বিকেল চারটায় নগরের চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের বিশেষ অ্যাফেয়ার্স এডিটর বিশ্বদীপ দাশ তাঁর ছেলে। সিলেট প্রতিনিধি।