শোক
জাহান আরা খাননোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর নিবাসী সিভিল সার্জন মরহুম শফিকুল আলম খানের স্ত্রী জাহান আরা খান গত শনিবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। রোববার জানাজা শেষে তাঁকে বেগমগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামীকাল বুধবার বাদ জোহর আলীপুরের গ্রামের বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।রেজা শাহ তৌফিকুর রহমানরংপুরের ভাষাসংগ্রামী অধ্যাপক রেজা শাহ তৌফিকুর রহমান (৭৪) গত রোববার রাত দেড়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল পীরগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে জানাজার পর তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর।মৌলভী মো. শাহজাহানদৈনিক ভোরের কাগজ-এর হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দিনের বাবা অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মৌলভী মো. শাহজাহান গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।মুক্তিযোদ্ধা আ. মালেক মুক্তিযোদ্ধা ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের বাসিন্দা আ. মালেক মোল্লা (৭৮) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ফরিদপুর অফিস।