শোক
মো. নুরুল কবিরমেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সাবেক বিপণন ব্যবস্থাপক মো. নুরুল কবির (৬৭) ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর লাশ দেশে আনা হয়। আজ বুধবার জানাজা শেষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পালমোগড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা আফসার আলীমুক্তিযোদ্ধা ও রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আফসার আলী (৬০) গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাজশাহী অফিস।প্রাণেশ রাউতসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফডিও) প্রাণেশ রাউত (৫০) গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন দুপুরে উপজেলার পালবাড়ী শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।