শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হকফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এনামুল হক (৭৩) গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি ‘নেভি এনাম’ হিসেবে এলাকায় পরিচিত। নিজস্ব প্রতিবেদক, ফেনী।