শোক
মাহবুব কামরানচিত্রশিল্পী ও সাহিত্যিক মাহবুব কামরান গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চলচ্চিত্র ও নাটক নিয়েও কাজ করেছেন। তিনি নির্মাণ করেন দেয়াল নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মুক্তধারার সেরা প্রচ্ছদশিল্পীর পুরস্কার পান তিনবার। তিনি শিশু সাহিত্যের কভার ডিজাইনের জন্য নাইজেরিয়ান বেস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। পোস্টার ডিজাইনের জন্য ডানলপ (ইন্ডিয়া) পুরস্কার পান। নারায়ণগঞ্জ প্রতিনিধি।স্নেহলতা বিশ্বাসজাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাসের মা স্নেহলতা বিশ্বাস (৬১) গত বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি।