শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদ কবিরজহুরুল ইসলাম মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের অধ্যাপক এ এইচ এম মাহমুদ কবির (৭৫) ২১ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ২৯ জুলাই বাদ আসর ২৫/৪, সি-ব্লক, তাজমহল রোড, মোহাম্মদপুরে মরহুমের বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আলতাফ হোসেনজামালপুরের সরিষাবাড়ীর ভুরারবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৬০) গতকাল সকাল নয়টায় নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।