শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব কুমার রায়
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা, তরুণ নাট্য-সংগঠক ও আইনজীবী বিপ্লব কুমার রায় (৪৩) গতকাল মঙ্গলবার ভোররাতে মারা গেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ফুলেল শ্রদ্ধা জানান। দুপুরে নগরের চালিবন্দর এলাকার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সিলেট প্রতিনিধি।