শোক
মাহবুব হোসেন বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহবুব হোসেন (৪৭) গতকাল মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বাদ এশা বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রথম ও ঠনঠনিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি বেসরকারি টিভি চ্যানেল এনটিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।সৈয়দ মো. হালিমুজ্জামানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের বাসিন্দা সৈয়দ মো. হালিমুজ্জামান (৭৫) গতকাল মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ হরিন্দী গ্রামের পরিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।