শোক
ইমতিয়াজ আলীঢাকার ২৩/২ জিগাতলার বাসিন্দা ও গাজীপুরের শ্রীপুরের সাত-খামাইর গ্রামের ইমতিয়াজ আলী আখন্দ (৮৮) ২৩ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ জোহর জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আজ বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জিগাতলার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।বিশ্বনাথ ঘোষপ্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষের বাবা বিশ্বনাথ ঘোষ (৭০) গতকাল বুধবার দুপুরে তাঁর নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ফাশিয়াতলা গ্রামে হূদেরাগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর শেষ কৃত্যানুষ্ঠান গতকাল সন্ধ্যায় পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি।সিরাজুল হক চৌধুরীমোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের (ঢাকা) সাবেক সহসভাপতি ও স্থায়ী সদস্য সিরাজুল হক চৌধুরী (৮৫) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় মতিঝিলের ক্লাব প্যাভিলিয়নে মরহুমের প্রথম জানাজা এবং দক্ষিণ বাড্ডা জামে মসজিদে বাদ জুমা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বাফুফের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সদস্য আবু হোসেন চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।