শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোকলেছার রহমানরংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোকলেছার রহমান (৫৬) গতকাল শুক্রবার নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়ে রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের লাশ ওই দিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিহাফেজ আহমদ মাতবরকক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সমাজসেবক হাফেজ আহমদ মাতবর (১০৫) গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ শনিবার সকাল ১০টায় রাজাখালী মাতবরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি কার্টুনিস্ট মো. জিয়াউল হকের দাদা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম