শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমেদসাবেক প্রতিরক্ষাসচিব ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ (৮৭) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনস মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আসর রমনা ইস্টার্ন হাউজিংয়ে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আবদুল হান্নান আনছারীসিলেটে ‘কৃষকবন্ধু’ হিসেবে পরিচিত কৃষক কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান আনছারী (৬৮) গত শুক্রবার হূদেরাগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।শামসুল হকময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির সহসভাপতি শামসুল হক (৫৮) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।