শোক
সুবল চন্দ্র পালটাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ব্যবসাপ্রতিষ্ঠান জয়কালী মিষ্টান্ন ভান্ডারের প্রধান কারিগর সুবল চন্দ্র পাল (৬০) গত শুক্রবার রাতে শহরের উপকণ্ঠের গ্রাম নন্দীর বেতকার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। নিঃসন্তান সুবল স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই রাতেই কাগমারীর রানীঘাট শ্মশানে তাঁর শেষকৃত্য হয়। বিজ্ঞপ্তি।শাফিয়া দীনমুক্তিযুদ্ধে শহীদ চৌধুরী সিরাজ উদ-দীনের (সি এস দীন) স্ত্রী এবং মুক্তিযোদ্ধা চিকিৎ সক রাগিব মঞ্জুরের মা বেগম শাফিয়া দীন (৮১) গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের উত্তর কাট্টলীর মুন্সিপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।নূর মহল বেগমজাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের মা নূর মহল বেগম (৮৫) হূদেরাগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত ছেলেমেয়ে রেখে গেছেন। গতকাল রোববার রাতে গাইবান্ধা সদরের পশ্চিমপাড়া গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধা সদরের বটিয়া গ্রামের মরহুম মতলবুর রহমান নূর মহল বেগমের স্বামী। নিজস্ব প্রতিবেদক।