শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিউল সাওয়ালঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর গ্রামের মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের ছেলে মো. রবিউল সাওয়াল (২৬) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাস করেছেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। বিজ্ঞপ্তি।আরজদ আলীসুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আরজদ আলী (৮৫) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি।আবদুল হকইনকিলাব-এর ফেনী জেলা প্রতিনিধি আবদুল হক (৫৬) গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় ফেনীর মিজান ময়দানে ও বেলা ১১টায় সদর উপজেলার গোবিন্দপুরে গ্রামের বাড়িতে তাঁর জানাজা হবে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।