শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমা বাশার গোপালগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা মহিলাবিষয়ক সম্পাদক নাজমা বাশার বেবী (৫৫) গত বৃহস্পতিবার ঢাকার উত্তরায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। ফরিদপুর অফিস।নিপু আকনপটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নিপু আকন (৪২) গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।ফজলুল হকফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক (৬৫) গতকাল শুক্রবার ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।