শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ ফখরুদ্দিন মাহমুদজনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও সাভারের রাজবাড়ীর সৈয়দ ফখরুদ্দিন মাহমুদ (৭৮) রাজধানীর একটি হাসপাতালে ৫ আগস্ট ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আজ রোববার বাদ আসর পিলখানা বিজিবি অফিসার্স মেসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল খালেক হাওলাদারকালকিনি উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তরের অফিস সহকারী ও পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা আবদুল খালেক হাওলাদার (৬৫) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খানের বিয়াই। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।আমেনা বেগমবরিশালের গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালের মা আমেনা বেগম (৮০) গত শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে কালকিনি উপজেলার উত্তর চরআইরকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।