শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুল হুদাবিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুল হুদা (৬১) ৩ আগস্ট যুক্তরাষ্ট্রে চিকি ৎ সারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ চট্টগ্রামের খুলশীতে পূর্ব ফিরোজ শাহ হাউজিং স্টেট গোরস্থানে দাফন করা হয়।শামসুল হুদা ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে ১১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুুদ্ধে অংশ নেন এবং বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। আইএসপিআর।মাহমুদা ইসলামঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা কমিশনার মাহমুদা ইসলাম মর্জিনা গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সংস্থার বিধি অনুসারে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সোমবার ডিসিসি কর্তৃপক্ষ নগর ভবনের প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করে। তাঁর মৃত্যুতে মেয়র সাদেক হোসেন খোকা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।জামিলা খাতুনবাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হকের মা মোসাম্ম ৎ জামিলা খাতুন (৮৮) গতকাল সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ুুও তিন মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর (নতুন) কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।