শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরী রানী চৌধুরীবাংলাদেশি বং-শোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক গৌরী রানী চৌধুরী (৪৫) গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের কাশীগঞ্জের নির্বাচনী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর শ্বশুরবাড়ি নেত্রকোনা শহরের নাগড়া। গত ২৬ জুলাই তিনি সপরিবারে দেশে আসেন। তাঁর মরদেহ গতকাল বুধবার নেত্রকোনা শ্মশানে দাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবু নাছের চৌধুরীনোয়াখালী-৫ আসনের সাবেক সাংসদ আবু নাছের চৌধুরী গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার মরহুমের লাশ বাংলাদেশে পৌঁছবে। ওই দিন বিকেলে জানাজা শেষে আবু নাছের চৌধুরী পৌর উচ্চবিদ্যালয়ে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।