শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মইনুদ্দিন মাইজভাণ্ডারীচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী গতকাল বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জুমা মাইজভাণ্ডার দরবার শরিফে চতুর্থ জানাজা শেষে সেখানকার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।আবুল খায়েরআওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল খায়ের মজুমদার (৯২) গতকাল বুধবার ভোরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি আট ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় ফেনীর পরশুরামের সালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।খন্দকার আলী আব্বাসবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস (৬৬) আর নেই। তিনি গতকাল বুধবার বিকেলে মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর খন্দকার আলী আব্বাস প্রায় ১০ বছর আত্মগোপনে ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে প্রথমে ন্যাপ ভাসানীর কৃষক সমিতি, পরে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় তাঁর মরদেহ নবাবগঞ্জ শহীদ মিনারে রাখা হবে। বিকেল চারটায় নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে কাশিমপুরে তাঁর মায়ের কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।