শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তফা কামালবিখ্যাত চলচ্চিত্র সূর্যদীঘল বাড়ী ও দহন-এর সহকারী পরিচালক মুস্তফা কামাল (৬৩) ঢাকার শ্যামলীর নিজ বাসভবনে ১৬ আগস্ট মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। রাজধানীর মিরপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। মুস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৩ সালে বিসিএস ক্যাডারভুক্ত হয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে বেসরকারি সংস্থা আশার পরিচালক পদে যোগ দেন। বিজ্ঞপ্তি।